1. deshvoice@gmail.com : deshvoice : deshvoice
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

বেগম খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আনিসুল হকের

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ ও জামালগঞ্জ প্রতিনিধি

 

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা হ্যালিপেড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপি
শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আনিসুল হক।

 

 

আনিসুল হক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহা সচিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক সপন, জমিয়ত নেতা আলমগীর হোসেন শামসুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355