1. deshvoice@gmail.com : deshvoice : deshvoice
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ টাইম ভিউ

কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে ক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, কাঞ্চন কুমার হালদার, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আলমগীর মন্ডল, শেফাদুল ইসলাম চান্নু, মিলন আলী, আবু হেনা মস্তফা কামাল, জাহিদ হাসান জিহাদ, আশরাফুল আলম হীরা, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দারের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

 

 

এছাড়াও অর্থ সম্পাদক হাফিজুর রহমান ক্লাবের বাৎসরিক আয় ব্যয় বিবরণী পেশ করেন। ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ, কর্মকান্ডে গতিশীল ও ঐক্যবৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার পূর্বে ক্লাবের সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজের পিতা শফিউল্লাহ শেখের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355